News71.com
 Bangladesh
 15 Jan 17, 11:47 AM
 263           
 0
 15 Jan 17, 11:47 AM

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭

 

নিউজ ডেস্ক : মৌলভীবাজারে হঠাৎ করে শীত জেকে বসেছে। জেলার শ্রীমঙ্গলে শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাতে কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। পাশাপাশি শ্রীমঙ্গলের উপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এ অবস্থা আরো কয়েকদিন এভাবে থাকতে পারে। হঠাৎ করে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গরীব ও নিম্ন আয়ের মানুষ ফুটপাতে ছুটছেন কম মূল্যে গরম কাপড় কেনার জন্য।

এ ছাড়াও খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী বলেন, হাসপাতালে শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, সর্দি কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন