News71.com
 Bangladesh
 15 Jan 17, 12:14 PM
 282           
 0
 15 Jan 17, 12:14 PM

বাসা থেকে আখেরি মোনাজাতে অংশ নেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া

বাসা থেকে আখেরি মোনাজাতে অংশ নেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানের বাসায় বসে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। টঙ্গীর তুরাগতীরে চলা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার বেলা সকালে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।

ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি  বয়ান। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার শুরু হবে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন