News71.com
 Bangladesh
 15 Jan 17, 02:51 PM
 234           
 0
 15 Jan 17, 02:51 PM

বিশ্ব ইজতেমায় দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রীর দোয়া ।।

বিশ্ব ইজতেমায় দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রীর দোয়া ।।

নিউজ ডেস্কঃ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে মোনাজাত শুরু হয় ।

প্রায় ৩০ মিনিট ধরে এ মোনাজাত হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নিয়ে বিশ্বশান্তি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেয়। এছাড়া গণভবনের কর্মকর্তারা বিশ্ব ইজতেমার এ মোনাজাতে শামিল হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন