News71.com
 Bangladesh
 15 Jan 17, 03:07 PM
 271           
 0
 15 Jan 17, 03:07 PM

মাতলামির অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসান রুবন রাজশাহী পুলিশের হাতে আটক ।।

মাতলামির অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসান রুবন রাজশাহী পুলিশের হাতে আটক ।।

নিউজ ডেস্কঃ মাতলামির অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জোবায়ের হাসান রুবনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকা তাকে আটক করা হয়। তবে আজ রবিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে ।

নগর পুলিশের একটি সূত্র জানায়, আটকের সময় রুবন মদ্যপ অবস্থায় ছিলেন। গতকাল শনিবার রাত ১টার দিকে মদ্যপ অবস্থায় তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনের বাড়িতে গিয়ে গালাগালি দিতে থাকেন। এক পর্যায়ে জোর করে বাসার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এই অবস্থা চলে রাত দেড়টার পর্যন্ত। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ নগরীর কাদিরগঞ্জের লোটনের বাসার সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় ।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মাহফুজুল আলম লোটনের সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে রুবনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে কোনো পক্ষ অভিযোগ না করায় তাকে মুচলেকা নিয়ে দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন