News71.com
 Bangladesh
 15 Jan 17, 06:15 PM
 252           
 0
 15 Jan 17, 06:15 PM

সাতক্ষীরার তালা থানায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দ্বিতীয় শ্রেণির ছাত্রী দেবশ্রীর ।।

সাতক্ষীরার তালা থানায় টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দ্বিতীয় শ্রেণির ছাত্রী দেবশ্রীর ।।

নিউজ ডেস্কঃ জন্ম থেকে এক অদ্ভুত রোগে আক্রান্ত শিশুটি। জন্মের এক বছরের পর থেকেই শিশুটিকে নিয়ে চিকিৎসকের কাছে ছুটছেন তার বাবা-মা। এ পর্যন্ত প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে তাদের। কিন্তু এখনও দেবশ্রীকে সুস্থ করে তুলতে পারেননি তারা । সাতক্ষীরা, যশোর ও খুলনার নামি-দামি চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা নেয়ার পরও কোনো সুফল হয়নি দেবশ্রীর। পরবর্তীতে শিশুটির বাবা-মা তাকে কলকাতা নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বলেছেন, দেবশ্রীর টিউমার হয়েছে। বয়স কম, তাই তারা অপারেশন করতে পারবেন না শিশুটির। কিন্তু দেবশ্রী এখন বড় হয়েছে, চিকিৎসা করানো যাবে তার। তবে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবার ।

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের পার মাদরা গ্রামে বাড়ি দেবশ্রীর তার বাবা সমীরণ রায়ের সঙ্গে শিশুটির বিষয়ে কথা হয় । তিনি শিশুটির রোগের বিষয়ে বিস্তারিত জানান। তিনি জানান, তার ৯ বছরের শিশু দেবশ্রী রায় অদ্ভুত এক রোগে আক্রান্ত। জিহ্বা বের হয়ে রয়েছে জন্ম থেকেই। এভাবেই লেখাপড়া করছে দেবশ্রী। পার মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী দেবশ্রী ।

দেবশ্রীর বাবা সমীরণ রায় জানান, কলকাতা থেকে এক চিকিৎসক বলেছেন, ভেলোয়ারে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয়ে যাবে দেবশ্রী। তবে সেখানে চিকিৎসার জন্য ভারতীয় টাকায় ২ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন। আমি কৃষিকাজ করি। টাকা জোগাড় করতে না পারায় মেয়েকে নিয়ে যেতে পারিনি। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ওষুধ খাওয়াচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না । শিশুটির বাবার অনুরোধ, দেশের মধ্যে এ রোগের চিকিৎসা কারও জানা থাকলে দয়া করে জানাবেন। পাশাপাশি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করবেন। দেবশ্রীর বাবা সমীরণ রায়ের মোবাইল নম্বর (০১৭১৪৫১৫০৪৫) ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন