News71.com
 Bangladesh
 15 Jan 17, 07:01 PM
 251           
 0
 15 Jan 17, 07:01 PM

বঙ্গবন্ধু সেতুতে তেলবাহী ২ লরির ধাক্কায় যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধু সেতুতে তেলবাহী ২ লরির ধাক্কায় যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের সেতু পূর্বপাড়ে তেলবাহী দুই লরির ধাক্কায় ঢাকাগামী সবরকম যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ঢাকাগামী  তেলবাহী দু’টি লরি ধাক্কা লাগলে মহাসড়কে তেল পড়ে যায়। এ কারণে ঢাকাগামী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত লরি দু’টি অপসারণের চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন