News71.com
 Bangladesh
 15 Jan 17, 11:27 PM
 227           
 0
 15 Jan 17, 11:27 PM

নিম্ন আদালতের বিচারকদের বাসভবন নিশ্চিত করা হবে ।। আইনমন্ত্রী আনিসুল হক

নিম্ন আদালতের বিচারকদের বাসভবন নিশ্চিত করা হবে ।। আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'দেশের নিন্ম আদালতের বিচারকদের জন্য বাসভবন নিশ্চিত করা হবে।' তিনি আজ রবিবার মানিকগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এবং জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত তৃতীয় তলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, যুগ্ম-সচিব বিকাশ কুমার সাহা, মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন নিগার, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসী, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম মহিউদ্দিন এবং জেলা বারের সভাপতি ও সাধারণ বক্তৃতা করেন ।

দেশের ৬১টি জেলার নিম্ন আদালতের বিচারকদের বাসভবন নির্মাণ করা হবে। আগামী ৪ মাসের মধ্যেই এ বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। 'দেশের নাগরিকত্ব আইনে প্রবাসীদের বিষয়ে পর্যালোচনা করা হবে' উল্লেখ করে আনিসুল হক বলেন, 'নাগরিকত্ব আইনের খসড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এসেছে। বিষয়টি নিয়ে মতামত চেয়ে শিগগিরই বিজ্ঞপ্তি জারি করা হবে ।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন