News71.com
 Bangladesh
 16 Jan 17, 03:01 PM
 228           
 0
 16 Jan 17, 03:01 PM

কালিয়াকৈরে বাসচাপায় হকারের মৃত্যু

কালিয়াকৈরে বাসচাপায় হকারের মৃত্যু

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাসের চাপায় ফজলুল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফজলুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার চর নারায়ণপুর এলাকার মৃত হোসেন আলীর ছেলে। কালিয়াকৈরের হরিণহাটি এলাকার আসাদ নামের একজনের বাড়ি ভাড়া নিয়ে বৃদ্ধ মা ও বোনের সঙ্গে থাকতেন। চন্দ্রা এলাকায় গাড়িতে হকারি করতেন তিনি।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড়ে যাত্রীবাহী বাসটি ফজলুল হককে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর খাজা বরুদ্দোজা মর্ডান হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনরা এসে নিহতের লাশ নিয়ে গেছে বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন