News71.com
 Bangladesh
 16 Jan 17, 03:30 PM
 223           
 0
 16 Jan 17, 03:30 PM

এমপি লিটন হত্যায় জডিত সন্দেহে জামায়াতের আরও ৩ নেতাকর্মী আটক ।।

এমপি লিটন হত্যায় জডিত সন্দেহে জামায়াতের আরও ৩ নেতাকর্মী আটক ।।

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের আরও ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে (১৬ই জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়নের চর চরিতাপাড়া ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রাম থেকে তাদের আটক করা হয় । আটকরা হলেন, হরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (চর চরিতাপাড়া) জামায়াতের সভাপতি আলাউদ্দিন, একই ওয়ার্ডের সাবেক সভাপতি রফাত উদ্দিন ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন সরকার ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানা হাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন