News71.com
 Bangladesh
 23 Mar 16, 09:09 AM
 793           
 0
 23 Mar 16, 09:09 AM

ঢাকার এসপি সহ অতিরিক্ত ডিআইজি হলেন ২৭ পুলিশ কর্মকর্তা ।।

ঢাকার এসপি সহ অতিরিক্ত ডিআইজি হলেন ২৭ পুলিশ কর্মকর্তা ।।

নিউজ ডেস্ক :পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মো. নজরুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আহমেদ রয়েছেন। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।

পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- টুরিস্ট পুলিশের পুলিশ সুপার একেএম আওলাদ হোসেন, চট্টগ্রামের উপ-কমিশনার মাসুদ উল হাসান, চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, শিল্প পুলিশের মো. সায়েদুর রহমান, সিএমপির উপ-কমিশনার কুসুম দেওয়ান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ, ডিএমপির উপ-কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, মো. আনোয়ার হোসেন, মফিজ উদ্দিন আহম্মেদ, মো. আব্দুল বাতেন, ইমতিয়াজ আহমেদ, মো. আতাউল কিবরিয়া, মো. মাইনুল হাসান, মো. কাইয়ুমুজ্জামান খান, মো. আব্দুল কুদ্দুছ আমিন, সদরদপ্তরের এআইজি মো. আবু কালাম সিদ্দিক, ড. শোয়েব রিয়াজ আলম, মো. রেজাউল করিম, মো. আমিনুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মো. নিশারুল আরিফ, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, রংপুরের পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক ও টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর।

কয়েকদিন আগে পুলিশের ১৮ জন এডিশনাল ডিআইজিকে পদোন্নতি দিয়ে ডিআইজি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন