News71.com
 Bangladesh
 16 Jan 17, 04:42 PM
 400           
 0
 16 Jan 17, 04:42 PM

জাবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন

জাবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন

 

সনজিৎ সরকার উজ্জ্বল : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দ্রুততম মানব হয়েছেন জিএম হাসান এবং মানবী মরিয়ম আখতার আইরিন।

সোমবার সকালে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। এছাড়া    উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক প্রমুখ।

প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে আ ফ ম কামাল উদ্দিন হলের জিএম হাসান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে শেখ হাসিনা হলের মরিয়ম আখতার আইরিন ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলের সায়মা আখতার ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। এছাড়াও সেরা এ্যাথলেটিক হিসেবে মরিয়ম আক্তার আইরিন “দিলারা বেগম স্মৃতি কাপ” পুরস্কার অর্জন করেন।প্রতিযোগিতা শেষে কোষাধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন