News71.com
 Bangladesh
 16 Jan 17, 05:11 PM
 214           
 0
 16 Jan 17, 05:11 PM

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে ।। সৈয়দা সাজেদা চৌধুরী

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে ।। সৈয়দা সাজেদা চৌধুরী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে সরকার সকল শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়েছেন। আজ সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ভাল মানের লেখাপড়া করে তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিক্ষার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. রওশন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ উপনেতার পুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সিনিয়র সহ-সভাপতি ওয়াসিম জাফর প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন