News71.com
 Bangladesh
 16 Jan 17, 07:47 PM
 276           
 0
 16 Jan 17, 07:47 PM

শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামিকাল মঙ্গলবার

শীতকালীন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামিকাল মঙ্গলবার

নিউজ ডেস্কঃ শীতকালীন ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে আগামীকাল মঙ্গলবার। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ক্লাসও শুরু হবে এদিন থেকেই। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান বলেন, ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির শেষ সময় ছিল ৩ জানুয়ারি। কিন্তু ওই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়নি।

কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তনের কাজ এখনো চলছে। তাই গতকাল রোববার ভর্তি কমিটির এক সভায় ভর্তির সময়সীমা ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে প্রথম বর্ষের ক্লাস মঙ্গলবারই শুরু হবে।’অবকাশ সম্পর্কে অধ্যাপক মো. মশিহুর রহমান জানান, শীতকালীন অবকাশ ও ফাতেহা ইয়াজদাহামের ১২ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ ছিল ৭ থেকে ১২ জানুয়ারি। এবারের ছুটিতে আবাসিক হলগুলো খোলা ছিল বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন