News71.com
 Bangladesh
 16 Jan 17, 08:43 PM
 260           
 0
 16 Jan 17, 08:43 PM

চিত্রশিল্পী এসএম সুলতান বাংলাদেশের অহংকার ।। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

চিত্রশিল্পী এসএম সুলতান বাংলাদেশের অহংকার ।। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, চিত্রশিল্পী এসএম সুলতান বাংলদেশের অহংকার। তিনি বলেন, সুলতানের কৃতিত্ব শুধু নড়াইলের মধ্যে সীমাবদ্ধ ছিলনা, সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল। এ মহান শিল্পীর আঁকা ছবি বিস্ময়কর। চিরদিন স্বরণ রাখার মতো। সুলতানের কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ ।

আজ সোমবার বিকালে নড়াইলে সপ্তাহব্যাপী ’সুলতান মেলা’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন কালে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বাংলার মানুষ তাদের জীবন-মানোন্নয়নে কিছু পাক এটাই বর্তমান সরকারের লক্ষ্য। দলমত নির্বিশেষে সবাই বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্বীকার করছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন