News71.com
 Bangladesh
 17 Jan 17, 11:12 AM
 230           
 0
 17 Jan 17, 11:12 AM

ভোলায় মৎস্য বিভাগের পৃথক ১৪১টি অভিযানে ২ কোটি টাকার জাল জব্দ ।।

ভোলায় মৎস্য বিভাগের পৃথক ১৪১টি অভিযানে ২ কোটি টাকার জাল জব্দ ।।

নিউজ ডেস্কঃ ভোলা জেলার আশপাশের জলসীমায় মৎস্য বিভাগের পৃথক ১৪১টি অভিযানে ২ কোটি ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া অর্ধ-শতাধিক জেলেকে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৩১২ কেজি জাটকা। গত ১ থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কোস্টগার্ড নিয়ে এ অভিযান পরিচালনা করেন ।

জব্দ করা জালের মধ্যে ৫ লাখ ৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, ১২৮টি বেহুন্দি জাল, ১৮৪টি পাই জাল, ১৩টি মশারি জাল, ১৬৪টি চরঘেরা জাল রয়েছে। এছাড়া, ৩টি নৌকা, এক হাজার ৮০টি খুঁটি, ৪টি চাই, ৮টি ড্রাম ও ১১২টি ড্রামসহ অনান্য সরঞ্জাম রয়েছে ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজউল করিম জানান, জেলার ৭ উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জাটকা রক্ষা ও অবৈধ জাল নির্মূলে মন্ত্রণালয়ের নির্দেশে ৪৮টি মোবাইল কোর্ট ও ৯৩টি অপারেশন পরিচালিত হয়। এতে জাটকা রক্ষা ও অবৈধ জাল নির্মূলের মধ্য দিয়ে জেলায় মৎস্য সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি পাবে। খুব শিঘ্রই নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ফেলা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন