News71.com
 Bangladesh
 17 Jan 17, 11:14 AM
 252           
 0
 17 Jan 17, 11:14 AM

বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এর মৃত্যু ।।

বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এর মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই । আজ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। দেশের ১৬তম প্রধান বিচারপতি এমএম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩শে ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালের ১ই জুন প্রধান বিচারপতি হিসেবে দায়ীত্বগ্রহণ করে ২০০৯ সালের ২২শে ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন