News71.com
 Bangladesh
 17 Jan 17, 01:09 PM
 238           
 0
 17 Jan 17, 01:09 PM

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ ।।

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ ।।

 

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার ভোরে এগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের ফ্লাইট সকালে বিমানবন্দরে অবতরণ করে ।

ফ্লাইটের দুই যাত্রী মো: তৈয়বুর রহমান ও ফিরদাউস আহমেদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে লাগেজ ত্ল্লাশি করা হয়। এসময় তাদের লাগেজ থেকে ২০০ কার্টনে ৪০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। পণ্যের শুল্ক করসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়ে শুল্ক গোয়েন্দা বিভাগ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন