News71.com
 Bangladesh
 24 Mar 16, 11:50 AM
 784           
 0
 24 Mar 16, 11:50 AM

শ্বশুর বাড়ির লোকেরা পুড়িয়ে মারল ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে।।

শ্বশুর বাড়ির লোকেরা পুড়িয়ে মারল ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে।।

নিউজ ডেস্কঃ শ্বশুর বাড়ির লোকজনের মারপিট ও তাদের দেওয়া আগুনে দগ্ধ ভোলা চরফ্যাশনের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান (২৫) মৃত্যুবরণ করেছেন । মেহেদী হাসান ভোলার চরফ্যাশনের মাইনুদ্দিন মাস্টারের ছেলে। তিনি চরফ্যাশন পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

আজ সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মেহেদীর বাবা মাইনুদ্দিন মাস্টার বলেন, ৩ মাস আগে চরফ্যাশন উপজেলার জুয়েনা নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয় মেহেদীর। বিয়ের কিছু দিন পর বাবার বাড়ি চলে যান জুয়েনা। চলতি বছরের ২০শে মার্চ সকালে স্ত্রী জুয়েনা তাকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নেয়।

এদিন জুয়েনার ভাই খোকন ও তার বাবা মিলে মেহেদীকে মারপিট করে  গায়ে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন