News71.com
 Bangladesh
 17 Jan 17, 04:06 PM
 218           
 0
 17 Jan 17, 04:06 PM

টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ।।

টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গরীব দুঃখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর দফতর ৮১ পদাতিক ব্রিগেড এর আয়োজনে ও ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রায় ২ হাজার গরীব দুঃখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন লেফটেনেন্ট কর্নেল রহমান, ক্যাপ্টেন আরাফি ও অন্যান্য পদাতিকরা, স্থানীয় ইউপি সদস্য সোনাউল্লাহ মাতাব্বর, ভজন, ময়না বেগম প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন