News71.com
 Bangladesh
 24 Mar 16, 12:56 PM
 2190           
 0
 24 Mar 16, 12:56 PM

ছবিও কথা কয়...........

ছবিও কথা কয়...........

নিউজ ডেস্ক : একটি ছবি জন্মদেয় হাজারও প্রশ্নের । একটি ছবি হতে পারে ইতিহাসের সবাক্ষী। আবার একটি ছবি বলে অনেক না বলা কথা। তাইতো বলা হয় ছবিও কথা কয়......। এমনই একটি বিরল ছবি হাতে এসেছে নিউজ ৭১ এর । ছবিতে মৎস ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের একদম পিছনে দাড়িয়ে শরাফপুরে আওয়ামিলীগ নেতা কর্মীদের উপর হামলাকারী চেয়ারম্যান রবির প্রধান সহযোগী ও সার্বক্ষনিক সাথি মিলন । এছাড়াও পাশে বসা রবির ভাই জামায়াত নেতা ও বর্তমানে বিচারীধীন রাস্ট্রদ্রোহ মামলার পলাতক আসামী মনজিত শেখ, নাসির শেখ, মিঠু শেখ সহ রবি বাহিনীর সেনাপতিরা । যাদের অত্যাচারে অতিষ্ঠ ৮ নং শরাফপুর ইউনিয়নের নৌকার পক্ষে কাজ করা নেতা কর্মী সমর্থকরা।

উল্লেখ্য ইতিমধ্যেই তাদের হামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে শরাফপুর ইউপি সদস্য ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগের গুরুত্বপুর্ন নেতা মো: রফিক শেখ, রেজাউল, ওবায়দুললাহ সহ কয়েক হাজার নৌকা সমর্থক আওয়ামিলীগ নেতাকর্মী । তাদের অত্যাচার ৭১ সালের বর্বরতাকেও হার মানায় । রফিক মেম্বর মোবাইলে নিউজ ৭১ কে জানান " ১৯৭১ সালে রবির বাবা এলাকায় হবি রাজাকার খ্যাত তৎকালীন পিস কমিটির নেতা অত্যাচার করেছে আর তার ৪৫ বছর পর ২০১৬ সালে তার ছেলে রবি ও মনজিতের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালাচ্ছ । "

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন "আমাদের একটাই অপরাধ আমরা আওয়ামিলীগ করি। আমরা নৌকায় ভোট দেই। রবি আমাদের এলাকায় তার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করছে। আর আওয়ামিলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেও আমরা আওয়ামিলীগ করে শরাফপুরে বিরোধী দলের ভুমিকায় । শুধুমাত্র প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের আশ্রয়ে থেকে রবি এখান থেকে আওয়ামিলীগের ভোট ডাকাতি করে চেয়ারম্যান হয়েছে। মন্ত্রী কিভাবে এই দল বিরোধী কাজে মদদ দেন তা তিনি ভেবে পাননা।"

রবি বাহিনীর অত্যাচারে ঘরছাড়া ডুমুরিয়া উপজেলা আওয়ামিলীগ নেতা রেজাউল করিম গোলদার নিউজ ৭১ কে জানান "মন্ত্রীর নির্দেশে রবি ও তার দলবল আওয়ামিলীগের নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে। নির্বাচনের শুরু থেকে রবি প্রকাশ্যে প্রচার করে মন্ত্রীর ছালাম নিন চশমায় ভোট দিন। মন্ত্রী নারায়ন চন্দ্রের মার্কা চশমা মার্কা ।" এ ছাড়াও তিনি বলেন নির্বাচন পরবর্তী সহিংসতাও বেড়েছে মন্ত্রীর কারনে। গতকাল বুধবার মন্ত্রী শরাফপুর ঘুরে আসার পর থেকে রবি বাহিনী অত্যাচারের মাত্রা অনেকগুন বেড়ে গেছে। মন্ত্রীর প্রকাশ্য মদদে এই অত্যাচার হচ্ছে এটা এখন সকলের মুখে মুখে। তিনি এ ব্যাপারে নৌকার মুল কান্ডারি আওয়ামিলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্থক্ষেপ কামনা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন