News71.com
 Bangladesh
 17 Jan 17, 07:55 PM
 197           
 0
 17 Jan 17, 07:55 PM

যুবদলের নতুন সভাপতি, সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

যুবদলের নতুন সভাপতি, সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

নিউজ ডেস্কঃ যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত যুবদলের নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে। তাঁরা আরো বলেন, যুবদলের নতুন এই কমিটি কিছুদিনের মধ্যেই দলকে শক্তিশালী করার মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করবে। এ জন্য দলের সব শ্রেণির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আংশিকভাবে ঘোষিত এই কেন্দ্রীয় কমিটিতে সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বিএনপির গুলশান কার্যালয় থেকে পাঠানো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির মনোনীত আরো তিন সদস্যের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন সিনিয়র সহসভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসান। কেন্দ্রীয় কমিটি ছাড়াও যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় বিএনপি। ঢাকা উত্তরের সভাপতি হিসেবে এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেল মনোনীত হন।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পাঁচ সদস্য হলেন— সভাপতি রফিকুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে শরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইদ হাসান মিন্টু, আর টি মামুন ও আনন্দ শাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জামাল উদ্দিন খান শাহীন মনোনীত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন