News71.com
 Bangladesh
 24 Mar 16, 01:21 AM
 740           
 0
 24 Mar 16, 01:21 AM

নির্বাচনl পরবর্তী সহিংসতায় পিরোজপুরে ৫ জন নিহত ।। পুলিশবাদী মামলায় আসামি প্রায় ১৩০০ জন

নির্বাচনl পরবর্তী সহিংসতায় পিরোজপুরে ৫ জন নিহত ।। পুলিশবাদী মামলায় আসামি প্রায় ১৩০০ জন

নিউজ ডেস্কঃ পিরোজপুরে মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনের দিন ভোটগণনার সময় গুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ব্যালট ছিনতাই ও সরকারি কাজে বাধার অভিযোগে অজ্ঞাত পরিচয় ১৩০০ জনকে আসামিকে মামলা দায়ের করেছে পুলিশ। গত রাতে এসআই সানোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ বলেছে, উপজেলার ধানিসাফা ইউনিয়নের ধানিসাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মঙ্গলবার রাতে ভোট গণনার সময় ভোটের ফল আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে যেতে থাকলে তার সমর্থকরা কেন্দ্রটি অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললেও তারা তা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এতে নিহত হন পাঁচজন।

মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর, ব্যালট ছিনতাই এবং ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাতপরিচয় ১২-১৩ শ’ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে । দুই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন