
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসার ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’ (ফ্রেজ-১) এর উদ্বোধন করার কথা রয়েছে। পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ করার প্রায় দুই মাস পর চট্টগ্রাম শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন। ইতিমধ্যে প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করে এ বিষয়ে প্রস্তুতি নিতে চট্টগ্রাম ওয়াসাকে জানানো হয়েছে ।
আজ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ জানান, `আগামী ১২ই ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে। তবে তারিখটি এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয় থেকে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। চূড়ান্ত হলে আমরা আমাদের কাজ শুরু করে দেব। নগরীতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে ।’ গত বছরের নভেম্বরের শুরু থেকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে প্রকল্পটি থেকে নগরীতে দৈনিক গড়ে ১২ কোটি লিটার পানি আসছে ।