
নিউজ ডেস্কঃ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী মেলকম টার্নবুল গতকাল সোমবার টুওয়াম্বায় দুই বাংলাদেশির মালিকনাধীন গ্রিল রেস্টুরেন্ট প্রিমিটিভো পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফেডারেল এমপি জন মেকভিক ও টুওয়াম্বার মেয়র সি আর পল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মেলকম বাংলাদেশি রেস্টুরেন্টের কর্মীদের পরিবেশিত খাবার খান । সে সময় রেস্টুরেন্টের মালিক আদনান খান ও আলবাব খান প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের পরিবেশিত খাদ্য নিয়ে আলোচনা করেন। সেই সাথে তারা বহু তলাবিশিষ্ট কার পার্কিং নির্মাণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে । প্রধানমন্ত্রীর বাংলাদেশি রেস্টুরেন্ট পরিদর্শন ও খাদ্য গ্রহণ খান ভাতৃদ্বয়ের ব্যবসায়ের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে গণ্য করা হচ্ছে। রেস্টুরেন্টে বর্তমানে ৪০ জনের মতো কর্মী কাজ করছেন। আদনান ১৯৮৫ সালে ঢাকা শহরে এবং আলবাব ১৯৮৯ সালে কানাডাতে জন্মগ্রহণ করেন। তাদের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক শাজাহান খান। তাদের আদি বাড়ি গোপালগঞ্জ জেলার পুখারিয়া গ্রামে ।