News71.com
 Bangladesh
 18 Jan 17, 02:11 PM
 222           
 0
 18 Jan 17, 02:11 PM

চট্টগ্রাম শাহ আমানতে বিমানবন্দরে নারীসহ ১৪ ‘ভুয়া ওমরাহ যাত্রী’ আটক ।।

চট্টগ্রাম শাহ আমানতে বিমানবন্দরে নারীসহ ১৪ ‘ভুয়া ওমরাহ যাত্রী’ আটক ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন ১৪ জন ‘ভুয়া ওমরাহ যাত্রী’কে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে ৭জন নারী। আজ সকালে বিমানে ওঠার জন্য ইমিগ্রেশনে হাজিরের পর তাদের আটক করা হয় । ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ৭জন নারী ওমরাহ ভিসায় সৌদিআরব যাওয়ার চেষ্টা করেছিল। নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে একজন করে মাহরাম (নিকটাত্মীয়) নেওয়ার কথা থাকলেও যে ৭ পুরুষকে সঙ্গে নেওয়ার চেষ্টা করা হয়েছে তারা কেউই নিকটাত্মীয় নন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ।

পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো.শাহরিয়ার আলম বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ৭জন কেউই তাদের নিকটাত্মীয় নন। ধারণা করছি এরা সবাই দালাল। আটক ১৪ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে এ ঘটনায় পৌনে দুই ঘণ্টা বিলম্বে এয়ার এরাবিয়ার বিমানটি সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন