News71.com
 Bangladesh
 18 Jan 17, 02:12 PM
 226           
 0
 18 Jan 17, 02:12 PM

রাজধানীর ওয়াইজঘাট এলাকা থেকে এক জেএমবির সদস্য গ্রেফতার ।।

রাজধানীর ওয়াইজঘাট এলাকা থেকে এক জেএমবির সদস্য গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর ওয়াইজঘাট এলাকা থেকে নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের এক এসহার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-১০ এর এএসপি মো. সাজ্জাদ হোসেন ।গ্রেফতারকৃতের নাম মো. মোখলেসুর রহমান ওরফে মনির ওরফে শরীফ ওরফে আজমল। তার কাছ থেকে ৩টি ধারালো অস্ত্র, জিহাদি বই ও বিপুল পরিমাণ লিফলেট উদ্ধার করা হয়। এএসপি মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে ওয়াইজঘাট এলাকার নিউ আনন্দ বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালিয়ে মোখলেসুর রহমানকে গ্রেফতার করা হয়। সে নব্য জেএমবি সরোয়ার-তামিম গ্রুপের সদস্য ।

বৈঠককালে মোখলেসুর রহমানসহ তাদের দলের আরও কয়েকজন সদস্য সেখানে জড়ো হয়েছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার মোখলেসুর রহমানকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন