News71.com
 Bangladesh
 18 Jan 17, 02:14 PM
 203           
 0
 18 Jan 17, 02:14 PM

সাভারে ভোররাতে রজনীগন্ধা নামের যাত্রীবাহি বাসে ডাকাতি, আহত ১০ ।।

সাভারে ভোররাতে রজনীগন্ধা নামের যাত্রীবাহি বাসে ডাকাতি, আহত ১০ ।।

নিউজ ডেস্কঃ সাভারে রজনীগন্ধ নামে একটি যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর ৪টার দিকে ওই বাসটিতে ২ ঘণ্টাব্যাপি এই ডাকাতি চলে। এসময় ডাকাতদের হামলায় হেলপার ও চালকসহ বাসের ১০ জন আহত হয়েছেন। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

বাসের আহত কয়েকজন যাত্রী জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে বাসের মধ্যে যাত্রীবেশে থাকা একদল ডাকাত হেলপার ও চালককে ধরে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রাখে এবং তাদের একজন বাস চালায়। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন। এরপর বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায় লক্ষাধিক টাকার পণ্য লুটে নেয় তারা ।

এসময় চিৎকার করায় ডাকাতদল কয়েকজনকে বাসের রড দিয়ে পিটিয়ে আহত করে এবং হাত-পা বেঁধে রাখে। এছাড়া ডাকাতরা বিভিন্ন স্থানে বাস থামিয়ে আরও যাত্রী তুলে তাদের কাছ থেকেও সব লুটে নেয়। এভাবে সাভারের শিমুলতলা এসে বাস থামিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কারুজ্জামান জানান, খবর পেয়ে শিমুলতলায় গিয়ে বাস পরিদর্শন করা হয়েছে। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন