News71.com
 Bangladesh
 18 Jan 17, 02:39 PM
 226           
 0
 18 Jan 17, 02:39 PM

নাটোরে নকল বিদেশি প্রসাধনীর কারখানা জব্দ

নাটোরে নকল বিদেশি প্রসাধনীর কারখানা জব্দ

 

নিউজ ডেস্কঃ নাটোরের একটি গুদামঘর। সেখানে দেখা গেল কার্টনভর্তি প্রচুর প্রসাধনী। এসবের মোড়কের ওপর বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা। আছে বিদেশি ভাষার মোড়কও, অর্থাৎ দেখে মনে হবে সেগুলোর প্রস্তুতকারক অন্য কোনো দেশ। তবে মোড়কের ওপরে যা-ই লেখা থাকুক না কেন, এসব তৈরি করা হয়েছে বাংলাদেশেই। নাটোর শহরের একটি কারখানায় তৈরি হয় এসব ‘বিদেশি’ প্রসাধনী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নাটোর সদর উপজেলার চাঁদপুর এলাকায় এসএস প্রোডাক্ট নামে একটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে এসবের সন্ধান পান র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৫-এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এসব নকল প্রসাধনী তৈরি করা হচ্ছিল।

র্যা ব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির তিনটি কারখানা ও গুদামে অভিযান চালায় র্যামব। এ সময় আবাসিক এলাকায় কারখানা স্থাপন, বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে ১২ লাখ টাকা জরিমানা করেন র্যা্বের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। জব্দ করা হয় মালামালসহ প্রায় পৌনে দুই লাখ টাকা। এসব মালামাল অন্তত ৫০ লাখ টাকায় বিক্রি করা হতো বলেও জানিয়েছেন র্যা ব ক্যাম্প কমান্ডার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন