News71.com
 Bangladesh
 18 Jan 17, 04:14 PM
 253           
 0
 18 Jan 17, 04:14 PM

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নাজিমউদ্দিন রোডের আফতাব হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মোহাম্মদ সানি (২০) ও আকাশ (২৫)। আহত ব্যক্তির নাম রিপন (২০)।

এ বিষয়ে জানতে চাইলে আজ বুধবার সকালে চকবাজার থানার উপপরির্দশক (এসআই) খায়রুল ইসলাম জানান, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক গত রাতে সানি, আকাশ ও রিপনকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরাইকেলে থাকা তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। দ্রুত তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এসআই আরো জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালককে আটক করা হয়েছে। গুরুতর আহত রিপনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন