
নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন নিজেস্ব কোন ক্লাস রুম, সেমিনার লাইব্রেরি নেই। বর্তমানে ৫ টি ব্যাচের প্রায় কমপক্ষে ৩০০ ছাত্র/ছাত্রীকে ক্লাস করতে হয় সমাজ বিজ্ঞান বিভাগের একটি অনুপযুক্ত ক্ষেত্র বা অন্য ডিপার্টমেন্ট এর ধার কৃত অনিরধারিত ক্লাস রুমে।তাই এখানে পাঠদান কার্যক্রম বাঁধা গ্রস্থ হচ্ছে এবং ছাত্র/ছাত্রীদের ক্লাস করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্লাসের অপেক্ষা করতে হয়।
উল্লেখ্য আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৪ তম ব্যাচের পরীক্ষা থাকা সর্ত্বেও আজ ছাত্র/ছাত্রীরা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। ক্লাস রুম না থাকায় সময়মত পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না । ছাত্র/ছাত্রীরা এর প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়।যদিও জাবিতে এই বিভাগের যাত্রা শুরু হয় ২০১১ সাল থেকে সম্পূর্ণ আলাদা একটি অনুষদ হিসেবে।