News71.com
 Bangladesh
 18 Jan 17, 07:02 PM
 230           
 0
 18 Jan 17, 07:02 PM

শহীদ মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

শহীদ মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শহীদ এম মনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহকর্মী। তাঁর প্রতি জাতির জনকের বিশ্বাস ছিল নজিরবিহীন। গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল হাইস্কুল মাঠে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। শহীদ এম. মনসুর আলী কল্যাণ ট্রাষ্ট, মনসুর আলী স্মৃতি সংসদ ও মনসুর আলী পরিষদের আয়োজনে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। আমির হোসেন আমু বলেন, মনসুর আলী ছিলেন একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ। মানুষের প্রতি ছিল  তাঁর অকৃত্রিম ভালোবাসা। এই মহান নেতার জন্ম শতবার্ষিকী পালন এক ঐতিাসিক ঘটনা।

সভায় ১৯৭৫ সালে ঢাকার কেন্দ্রীয় কারাগারে মনসুর আলীসহ জাতীয় চার নেতা হত্যার নির্মম ইতিহাস বর্ণনা করে মন্ত্রী আরো বলেন, ’৭৫ এ রাজনৈতিক পটপরিবর্তনে জাতি বঙ্গবন্ধুর মতো আরো একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। রাজনীতির এ শূন্যতা পূরণ হওয়ার নয়। সভায় শহীদ মুনসুর আলীর সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,মনসুর আলীর কাজীপুর এখনও নৌকার ঘাটি। জাতির জনক ও দেশের সঙ্গে আমার শহীদ পিতা বেঈমানী করেনি। তিনি তাঁর জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন।

শহীদ মনসুর আলী স্মৃতি সংসদের আহবায়ক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির  সভাপতি আবু ইউসুফুরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, গাজী আমজাদ হোসেন মিলন, বেগম লায়লা নাসিম, সাবেক এমপি তানভীর শাকিল জয়, সেলিনা বেগম স্বপ্না, অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন