
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ডিগ্রী কলেজ শহীদ মিনারবিহীন। গতকাল বুধবার বিকেলে জামালগঞ্জ ডিগ্রী কলের ছাত্র ছাত্রীদের পক্ষে জামালগঞ্জ ইয়ুর্থ লিডাদের শহীদ মিনার নির্মাণ করার জন্য কলেজ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। কলেজ সুত্রে জানাযায়, অত্র ডিগ্রী কলেজে স্টাফ ৪০ জন, এছাড়া একাদশ, দ্বাদশ, বিএ, বিএসএস, বিকম, অর্নাস চালু রয়েছে এতে প্রায় ২হাজার ৫শত শিক্ষার্থী রয়েছে। কিন্তু ভাষা শহীদের স্মরণে আজও নির্মিত হয়নী শহীদ মিনার। জামালগঞ্জ উপজেলার একমাত্র বিহৎ শিক্ষা প্রতিষ্ঠান হলো জামালগঞ্জ ডিগ্রী কলেজ। জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় এ কলেজটি। প্রতিষ্ঠাকাল থেকেই কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ফলাফল ভালো, কোন বছরই ফলাফল শুন্য হয়নি। তবে প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজটিতে বাঙ্গালির জন্মের স্মারক শহীদ মিনার নেই! এতে দেশপ্রেমিক জনতা বিশেষ করে কলেজের শিক্ষার্থীরা মর্মাহত। প্রতিষ্টালগ্ন থেকে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ কলেজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। থেমে নেই জামালগঞ্জ ডিগ্রী কলেজের অগ্রযাত্রা। তবে বর্তমানে কলেজটি নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছে। কিছুদিন আগে যদিও সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কর্তৃক কলেজের বিল্ডিং ও হোস্টেল নির্মাণ করা হয়। ১৯৫২ সালে সংগঠিত ভাষা আন্দোলনে ভাষা শহীদদের সম্মানে জামালগঞ্জ ডিগ্রী কলেজে নেই কোনো শহীদ মিনার। এই পর্যন্ত অনেক নেতারা কলেজে এসে ঘোষনা দিলেও অদ্যাবদী শহীদ মিনার স্থাপিত হয়নি। সরকারি-বেসরকারি মাধ্যমে বিভিন্ন সময় শহীদ মিনার নির্মাণের আশ্বাস থাকলেও কাজ এখনো হয়নি। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট জোড়ালো দাবি জামালগঞ্জ ডিগ্রী কলেজে অনতি বিলম্বে একটি শহীদ মিনার স্থাপন করা হউক। শহীদ মিনার স্থাপন করার জন্য ডিগ্রী কলেজের ইয়ুর্থরা জোর দাবী জানান এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রভাষক কামরুল ইসলাম তালুকদার (সবুজ), বেদী বানী দাস, আব্দুল করিম, মনেব্রত চক্রবর্তী, আব্দুস সামাদ, আবু নাদিম, কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে ইয়ুর্থ লিডার তামীম রহমান চৌধুরী, স্বর্ণা দে, আ.সামাদ, কবিতা তালুকদার, দিপাঞ্জয় তালুকদার, ফাতেমা আক্তার রিংকু, লাকাব উদ্দিন, খোকন মিয়া, সুরজিৎ, প্রান্ত বিশ্বাস প্রমুখ