News71.com
 Bangladesh
 24 Mar 16, 06:52 AM
 832           
 0
 24 Mar 16, 06:52 AM

চতূর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমান বেতনের দাবিতে অনশনে বসেছেন গ্রাম পুলিশ সদস্যরা ।।

চতূর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের সমান বেতনের দাবিতে অনশনে বসেছেন গ্রাম পুলিশ সদস্যরা ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শতাধিক গ্রাম পুলিশ এই কর্মসূচি শুরু করেন। বিকাল ৫টা পর্যন্ত অনশন চলবে বলে তারা বলছেন । বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ আলীম বলেন, সারা দেশে চার হাজার ৪৮৮টি ইউনিয়ন পরিষদে ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ কাজ করছেন। এদের মধ্যে প্রায় চার হাজার নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছেন।

এমএ নাছের বলেন,গ্রাম পুলিশকে প্রতিদিন ইউনিয়ন পরিষদে এবং সপ্তাহে একদিন থানায় হাজিরা দিতে হয় ।

গ্রাম পুলিশদের মাসিক বেতন তিন হাজার টাকা। এই টাকাও দুই ভাগে দেওয়া হয়। অর্ধেক বেতন ইউনিয়ন পরিষদের কোষাগার এবং বাকিটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন করে দফাদার থাকেন, যার মাসিক বেতন ৩ হাজার ৪০০ টাকা। এই টাকাও দুই ভাগে দুই জায়গা থেকে দেওয়া হয়।

বর্তমান বাজার মূল্যে এই টাকায় মাস চালানো ‘দুষ্কর’ বলে মন্তব্য করেন আলীম।সরকার চতুর্থ শ্রেণির কর্মচারীদের যে বেতন দেয় সে পরিমাণ বেতন আমরা দাবি করছি, বলেন সংগঠনের মহাসচিব এমএ নাছের।

দাবি পূরণ না হলে ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে গ্রাম পুলিশ সদস্যরা কালোব্যাজ ধারণের পাশাপাশি ১০ মে থেকে তিনদিন ইউনিয়ন পরিষদে হাজিরা বর্জন করবে বলে জানান তিনি।

তারপরেও সরকার দাবি না মানলে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত থানায় হাজিরা বর্জন করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন