
নিউজ ডেস্কঃ সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে একটি নির্মাণাধীন ট্যানারি কারখানা ধসে ৭ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে নির্মাণ কাজ চলাকালীন এ দুর্ঘটনাটি ঘটে । চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজ ট্যানারি নামে ধসে পড়া কারখানাটির ৩ তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করেই নির্মাণাধীন ছাদসহ পুরো কারখানাটির একাংশ ধসে পড়ে। এতে ৭ নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর সংবাদিকরা ঘটনাস্থলে গেলে ধসে পড়া কারখানাটির ছবি তুলতে বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ।