
নিউজ ডেস্কঃ বিশ্বখ্যাত সিটি ইউনির্ভাসিটি অব লন্ডনের আমন্ত্রণে এক আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখতে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। ডিজিটাল সময়ে ঝঞ্জাবিক্ষুব্ধ রাজনীতি ও গণতন্ত্র (কনটেনশাস পলিটিক্স এ্যান্ড ডেমোক্রেসি অন দ্য ডিজিটাল অ্যারেনা) শীর্ষক এই সেমিনারে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাজনীতি ও ইলেকট্রনিক প্রচারমাধ্যম বিষয়ক আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশেষজ্ঞরা ।
বিশ্বের স্বীকৃত প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম লন্ডনের সিটি ইউনির্ভাসিটি। মহাত্মা গান্ধী, টনি ব্লেয়ারসহ বিভিন্ন দেশের রাজনীতিকরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। চলমান বিশ্ব রাজনীতি ও সামপ্রতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিটি ইউনির্ভাসিটি বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সমপ্রদায়কে দিক নির্দেশনামূলক সেমিনার ও সম্মেলনের আয়োজন করে। এরই অংশ হিসাবে সিভিল সোসাইটি স্ট্র্যাটেজিস ফর ডেমোক্রেটিক রিনিউয়াল বিষয়ে আন্তর্জাতিক সেমিনার সিরিজের অংশ হিসাবে আয়াজিত সেমিনার বক্তব্য রাখবেন ড. হাছান মাহমুদ ।