News71.com
 Bangladesh
 18 Jan 17, 08:02 PM
 266           
 0
 18 Jan 17, 08:02 PM

নির্বাচনে আসলে আসবেন, না আসলে নাই ।। বিএনপিকে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী 

নির্বাচনে আসলে আসবেন, না আসলে নাই ।। বিএনপিকে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী 

 

নিউজ ডেস্কঃ মহামাণ্য রাষ্টপ্রতি যে নির্বাচন কমিশন গঠন করবেন তার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি আজ বুধবার (১৮ই জানুয়ারি) সকালে শেরপুরের নালিতাবাড়ীর গোজাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গরীব ও মেধাবী শিশুদের মাঝে শীতবস্ত্র ও আর্থিক প্রণোদনা বিতরণকালে এ কথা বলেন ।

তিনি বলেন, ''ওরা বলে সরকারকে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কথা বলতে হবে। কিন্তু কী কারণে আপনাদের সাথে কথা বলতে হবে? নির্বাচনে আসলে আসবেন, না আসলে নাই। নির্বাচনে আসা না আসার রাস্তা সব সময় খোলা আছে। তবে আপনি (খালেদা) তো মাছ খান না, মাছের ঝোল খান। আপনি জাতীয় নির্বাচন করলেন না, কিন্তু উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করলেন। তাই আপনার মাছের ঝোল খাওয়ার জন্য এতো পেরেশানিতে পড়তে জাতি রাজি না ।

তিনি আরো বলেন, এখন বাংলাদেশ নিন্ম মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আগামী ২০২১ এর আগে আমাদের দেশ মধ্যবিত্তে পরিণত হবে। আমাদের প্রধানমন্ত্রী যে সুইজারল্যান্ড গেছেন, এখানে কিন্তু গরিব দেশরা দাওয়াত পায় না। যারা মোটামুটি উন্নতি করছে এবং একটি জায়গায় পৌঁছেছে তারাই ওইখানে দাওয়াত পায় ।

লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছুতে আমাদের দেশের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন মরা শুধু কৃষির জন্যই পদক পাই না, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আজ উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২০জন শিক্ষার্থীর মাঝে ৯৩৭ টি কম্বল ও একলক্ষ ১০ হাজার টাকা প্রণোদনা হিসাবে বিতরণ করেন। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল ইসলাম গণি ও অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আছমতারা আসমাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন