News71.com
 Bangladesh
 24 Mar 16, 06:59 AM
 703           
 0
 24 Mar 16, 06:59 AM

কুড়িগ্রামের রাজিবপুরে ৩ ইউপি নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার, নির্দেশ হাইকোর্টের ।।

কুড়িগ্রামের রাজিবপুরে ৩ ইউপি নির্বাচনে স্থগিতাদেশ প্রত্যাহার, নির্দেশ হাইকোর্টের ।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রাজিবপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাই কোর্ট । ফলে আগামী ৩১শে মার্চ সেখানে ভোট গ্রহণে বাধা থাকল না ।

এর আগে সীমানা জটিলতার নিস্পত্তি না হওয়া পর্যন্ত গত ১৩ই মার্চ নির্বাচন স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট । পূর্বনির্ধারিত তারিখ ছিল ৩১শে মার্চ ।

স্থগিতাদেশ বাতিল ও নির্ধারিত তারিখে নির্বাচন চেয়ে আপিল করার পর আজ হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় । এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহারের কথা শুনেছি। কিন্তু কোনো কাগজ হাতে পৌঁছেনি । নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা কাজ করব ।

এর আগে মোহনগঞ্জ ইউনিয়নের পক্ষে বাদশা মিয়া, রাজিবপুর ইউনিয়নের পক্ষে আক্তারুজ্জামান এবং কোদালকাটি ইউনিয়নের পক্ষে রুহুল আমিন সীমানা বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ভোট স্থগিত চেয়ে হাই কোর্টে ৩টি রিট করেন । এরই প্রেক্ষিতে গত ১৩ই মার্চ নির্বাচন স্থগিত করার আদেশ দেয় হাইকোর্ট ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন