News71.com
 Bangladesh
 18 Jan 17, 09:40 PM
 284           
 0
 18 Jan 17, 09:40 PM

মুন্সীগঞ্জে চাকায় হাওয়া দেওয়ার ট্যাংক বিস্ফোরণ, পথচারী নিহত

মুন্সীগঞ্জে চাকায় হাওয়া দেওয়ার ট্যাংক বিস্ফোরণ, পথচারী নিহত

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরণে এক পথচারী নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে উপজেলার মফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামের একটি দোকানে ইজিবাইকচালক গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ট্যাংক বিস্ফোরিত হয়। এ সময় ইজিবাইকচালক রশুনিয়া গ্রামের শাহিন (৪০) ও পথচারী ইছাপুরা গ্রামের টেংগুরিয়া পাড়া গ্রামের ফজলুল করিম (৫৫) গুরুতর আহত হন। পরে ফজলুল করিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন