
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আগামী ১ ও ২ই ফেব্রুয়ারী এই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার বিকেল ৪টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসক মোঃ মোকলেসুর রহমান সকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম কিবরিয়া। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এই মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রম ও উদ্ভাবনী প্রদর্শিত হবে ।