News71.com
 Bangladesh
 18 Jan 17, 11:38 PM
 292           
 0
 18 Jan 17, 11:38 PM

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২ ।।

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২ ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে মা-শিশু ও জেনারেল হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ে হাসপাতালের দুই কর্মচারী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন লিফট অপারেটর মো. সাইফুল (৩০) ও নিরাপত্তা প্রহরী মো. রহিম (৩৫) ।

মো. সাইফুল মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। মো. রহিম পায়ে আঘাত পেয়েছেন। দুজনকে মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয়তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটে ছিলেন দুজন। দুজনই লিফটের ভেতর আটকা পড়েন ।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান , ‘আমরা দুজনকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন