News71.com
 Bangladesh
 24 Mar 16, 07:06 AM
 734           
 0
 24 Mar 16, 07:06 AM

রিজেন্ট এয়ারের বহরে যুক্ত হল বোয়িং  ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ।।

রিজেন্ট এয়ারের বহরে যুক্ত হল বোয়িং  ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি ।।

নিউজ ডেস্কঃ বেসরকারি বিমান পরিবহন সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের বহরে নতুন একটি বোয়িং উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে বিমান সংস্থাটির উড়োজাহাজের সংখ্যা হয়েছে ৫ টি । এর মধ্যে তিনটি বোয়িং ও দুটি ড্যাশ-৮ বিমান।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি জাকার্তা থেকে আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে রিজেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ।

যুক্তরাষ্ট্রের জেকেস ইউকে নামের একটি সংস্থা থেকে বিমানটি ছয় বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে ।

১৮৩ আসনের নতুন এই উড়োজাহাজে কোনো বিজনেস ক্লাস নেই। ১৫টি প্রিমিয়াম ইকোনমি এবং ১৬৮টি সাধারণ ইকোনমি আসন রয়েছে। সব আসন ৩-৩ বিন্যাসে সাজানো।

রিজেন্টের সিওও আশীষ রায় চৌধুরী বলেন, উড়োজাহাজটি আগামী মাসে চালু হতে যাওয়া ঢাকা-মাস্কট রুটে ব্যবহার করা হবে। তার আগ পর্যন্ত এটি বর্তমানের আন্তর্জাতিক রুটগুলোতে যাত্রী পরিবহন করবে।

বর্তমানে রিজেন্টের বহরের দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক ও কলকাতা রুটে এবং দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন