News71.com
 Bangladesh
 19 Jan 17, 11:23 AM
 309           
 0
 19 Jan 17, 11:23 AM

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় লালমনিরহাটে ৫২ যাত্রীর জরিমানা  

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় লালমনিরহাটে ৫২ যাত্রীর জরিমানা   

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কতৃর্পক্ষ। গতকাল বুধবার (১৮ই জানুয়ারি) দিবাগত রাতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে তাদের জরিমানা করা হয় ।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেসে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। ট্রেনটি লালমনিরহাট থেকে বুড়িমারী ও সেখান থেকে ফিরতি পথে অভিযান চালালে ৫২ জন যাত্রীকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ১০ হাজার ৫২৫ টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন