News71.com
 Bangladesh
 19 Jan 17, 11:33 AM
 323           
 0
 19 Jan 17, 11:33 AM

সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মুক্তি না দিলে আগামী রবিবার সারাদেশে বিক্ষোভ ।।

সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে মুক্তি না দিলে আগামী রবিবার সারাদেশে বিক্ষোভ ।।

 

নিউজ ডেস্কঃ আগামী শনিবারের মধ্যে সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে দাবিতে পরদিন রবিবার দেশের প্রতিটি জেলায় ও থানায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির পালন করা হবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ ।

সরকারের কাছে সাংবাদিক নাজমুলের মুক্তির দাবি জানিয়েছে তিনি বলেন, তথ্যমন্ত্রী আপনি চুপ থাকবেন না। আপনি সোচ্চার হোন, পদক্ষেপ নিন। সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আপনার কাছে এটাই আমাদের অনুরোধ। বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ইউনিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে দেশের এই বহুল প্রচারিত দৈনিকের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন