
নিউজ ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের মৃত্যুতে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে অর্থাৎ বেলা ১১টায় পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম চলবে ।
গতকাল বুধবার সকালে বিচারপতি এমএম রুহুল আমিন ইন্তেকাল করেন। আজ সকালে তার লাশ সিঙ্গাপুর থেকে দেশে আসবে। এরপর বেলা ১১টায় মরহুমের জানাজা সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে বিচারপতি ও আইনজীবীরা অংশগ্রহণ করবেন। বিচারপতি এম এম রুহুল আমিন ২০০৮ সালের ১ই জুন থেকে ২০০৯ সালের ২২শে ডিসেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন ।