
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র্যাব-৩। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, আটক এই ১৫ জন দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছিলেন। আটককালে তাদের কাছ থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট, ভিসা কাগজ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে ।
পাশাপাশি অবৈধভাবে মালয়েশিয়া গমনকালে ১০ জন ও লিবিয়া যাওয়ার পথে একজনকেও আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে ।