News71.com
 Bangladesh
 24 Mar 16, 07:13 AM
 792           
 0
 24 Mar 16, 07:13 AM

বিএনপি লন্ডনের দিকে তাকিয়ে বলে কটাক্ষ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের ।।

বিএনপি লন্ডনের দিকে তাকিয়ে বলে কটাক্ষ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের ।।

নিউজ ডেস্কঃ দলের গুরুত্বপূর্ণ নির্দেশনার ক্ষেত্রে বিএনপি লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকায় আজ দুপুর ১২টায় বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘পাঁচ দিন হয়ে গেছে বিএনপির কাউন্সিল হয়েছে। কিন্তু এখনও তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। এতেই বোঝা যায় বিএনপি একটি দুর্বল দল। দলের মহাসচিব বাছাইয়ের ক্ষেত্রে লন্ডনের দিকে তাকিয়ে আছে দলটি। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশনা আসলে তবেই তারা মহাসচিব নির্ধারণ করবে।’

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা দলের সংসদ সদস্য এবং নেতাদের তালিকা তৈরি হচ্ছে। যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন বা দলের হয়ে প্রার্থীদের উস্কানি দিচ্ছেন, আগামীতে তাদের প্রার্থীর সুযোগ থাকছে না । এমনকি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

বিআরটিএর অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ও অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যাপারে ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । এ ছাড়া মহাসড়কে সিএনজি চলাচল করায় কয়েকটি সিএনজি চালককে সতর্ক করেন। অভিযানে এ সময় ১৬টি গাড়ির চালককে জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর ঢাকা বিভাগীয় উপপরিচালক মাসুদ রহমান, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন