News71.com
 Bangladesh
 19 Jan 17, 12:26 PM
 271           
 0
 19 Jan 17, 12:26 PM

সিলেটে কলেজছাত্রী ঝুমার ওপর হামলাকারী গ্রেপ্তার

সিলেটে কলেজছাত্রী ঝুমার ওপর হামলাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সিলেটে কলেজছাত্রী ঝুমা আক্তারের (১৯) ওপর হামলাকারী বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জেলার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর হাওর থেকে বাহারকে গ্রেপ্তার করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ তথ্য জানিয়েছেন।

গত রোববার ছোট ভাইকে ভর্তি করার জন্য মাকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি স্কুলে যাচ্ছিলেন জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের কলেজছাত্রী ঝুমা আক্তার। পথে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায় রসুলপুর গ্রামের বাহার উদ্দিন। ঝুমার পেট ও হাতে কোপ দেয় বাহার। পরে গুরুতর আহত অবস্থায় ঝুমাকে ভর্তি করা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

ঝুমার অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ওপর হামলা করে বাহার।  এ ঘটনায় গত সোমবার বাহারকে প্রধান আসামি করে মামলা করেন ঝুমার মা করিমা বেগম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন