News71.com
 Bangladesh
 19 Jan 17, 12:49 PM
 280           
 0
 19 Jan 17, 12:49 PM

ব্লগার অভিজিৎ হত্যা : তদন্ত প্রতিবেদন জমার দিন পেছাল

ব্লগার অভিজিৎ হত্যা : তদন্ত প্রতিবেদন জমার দিন পেছাল

নিউজ ডেস্কঃ ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম নতুন দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বইমেলা থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে দুর্বত্তরা। এতে অভিজিৎ ঘটনাস্থলেই মারা যান। তবে বেঁচে যান তাঁর স্ত্রী।

এ ঘটনার পরদিন অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সংখ্যা উল্লেখ না করে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন