News71.com
 Bangladesh
 19 Jan 17, 03:29 PM
 283           
 0
 19 Jan 17, 03:29 PM

রাজধানীতে ‘মানবপাচার চক্রের’ ১৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ‘মানবপাচার চক্রের’ ১৫ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের’ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-৩। সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বার্তায়।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাদবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান। তিনি জানান, ওই ১৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও অর্থ জব্দ করা হয়েছে। তাঁদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন