News71.com
 Bangladesh
 19 Jan 17, 03:31 PM
 252           
 0
 19 Jan 17, 03:31 PM

রাজধানীতে হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল-সমাবেশ

রাজধানীতে হকার উচ্ছেদের প্রতিবাদে মিছিল-সমাবেশ

 

নিউজ ডেস্কঃ রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং তাদের মালামাল ভাংচুরের প্রতিবাদে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে হকারদের বিভিন্ন সংগঠন এ সমাবেশ করে। সমাবেশে হকারদের নেতারা অভিযোগ করে বলেন, সিটি করপোরেশন খোঁড়া যুক্তি দেখিয়ে নিরীহ হকারদের উচ্ছেদ করছে। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

এ ছাড়া পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ফুটপাতের এক-চতুর্থাংশ জায়গা হকারদের জন্য বরাদ্দ দিতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান হকারদের নেতারা। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা শিরীন আখতার ও অধ্যাপক ড. আনোয়ার হোসন হকারদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন